ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৬ ডিসেম্বর দিয়াবাড়ি-আগারগাঁও মেট্রোরেল চালু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মেট্রোরেলের প্রথম সেকশন দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেলের ডিপো পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। এ সময় মেট্রোরেল প্রকল্পের এমডি এমএন সিদ্দিকসহ প্রকল্পের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের সিস্টেমকে আমি বিশ্বাস করি। আমাদের কর্মী, ইঞ্জিনিয়ার, যারা কাজ করছে, তাদের ওপর আমার আস্থা আছে। সেই আস্থা ভরসায় আমরা বলছি, তারাও এ দেশের নাগরিক, তাদেরও দেশপ্রেম আছে। আমরা চাই- বিজয় দিবসে মেট্রোরেলে প্রথম সেকশন আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করারা।’

তিনি বলেন, ‘এটা আমাদের অবশ্যই অভিলাস, ইচ্ছা, সিদ্ধান্ত। কিন্তু কাজ যারা করছেন, আমাদের টেকনিক্যাল লোক যারা তাদের কথাও বিবেচনায় রাখতে হবে। আমার বিশ্বাস- আমাদের আস্থা আছে, জনগণের আস্থা আছে, তারা কাজটা করবেন। ২০২১ সালের মহান বিজয় দিবসে প্রথম রানটা করতে পারব। সরকার প্রধানও তাই চান। সরকার প্রধান এটা করতে অনুরোধ করেছেন।’

তিনি বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে আজকে অন দ্য স্পট অনুরোধ করছি- ডাবল লকাজ করেন, ত্রিপল কাজ করেন, খেয়ে না খেয়ে কাজ করেন, আমাকে বিজয় দিবসে এই রানটা দেখিয়ে দেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102