ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ২১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৮ বার পঠিত

তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখেরও বেশি মানুষ। এতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের, আহত আরও অনেকে। দেশটির ১৫ কোটি মানুষ রয়েছেন জরুরি সতর্কতার আওতায়। নাজুক অবস্থা মেক্সিকো, গ্রিস, তুরস্কসহ আরও কয়েকটি দেশের।

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্য। দিনের বেলাতেও নেমে এসেছে রাতের আঁধার। বেগতিক পরিস্থিতি নিউ মেক্সিকো, শিকাগো এবং টেক্সাসেও। টেনেসি, লুইসিয়ানার অবস্থাও খুব একটা ভালো নয়। কোথাও কোথাও ১৬ ইঞ্চির বেশি বরফ জমেছে। অঙ্গরাজ্যগুলোর হাজার হাজার বাড়িতে নেই বিদ্যুত। ৬০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাপমাত্রা মাইনাস ২ থেকে মাইনাস ২৮ ডিগ্রির মধ্যে নেমে আসায় জীবনযাত্রা হয়ে পড়েছে স্থবির। যুক্তরাষ্ট্র ছাড়াও তার প্রতিবেশী দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলেও ব্যাপক তুষারপাতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিদ্যুৎ না থাকায় সংকট আরও ঘণীভূত হয়েছে।

ইউরোপের দেশ গ্রিসে তুষারপাত তীব্র হয়েছে আরও। এতে সেখানেও ব্যাহত হচ্ছে মানুষের কার্যক্রম। নেদারল্যান্ডসসহ আরও কয়েকটি দেশে দেখা গেছে তুষারপাত। গেলো ১৫ বছরের মধ্যে এই প্রথমবার লিবিয়াতে দেখা গেছে তুষারপাত। আর তুরস্কের অবস্থা অপরিবর্তিত। বরফ পড়ে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102