ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১১ই এপ্রিল প্রথম ধাপে ৩২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

১১ই এপ্রিল প্রথম ধাপে ৩শ’ ২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এছাড়া ৬ষ্ঠ ধাপের ৯টি পৌরসভার নির্বাচনও একই দিনে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খোন্দকার।

তিনি বলেন, ১১ই এপ্রিল ২০ জেলার ৬৩টি উপজেলার ৩শ’ ২৩ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরমধ্যে ৪১ ইউনিয়ন পরিষদে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। আর ৯ পৌরসভার সব কটিতে তেই একই পদ্ধতিতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে।

২১শে মার্চ ৭শ’ ৫২টি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও ভোটার তালিকার সিডি যথা সময়ে প্রকাশ করতে না পারায় সবগুলোতে ভোট নেয়া সম্ভব হচ্ছে না কমিশনের পক্ষে। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করবে ইসি।

এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102