ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে বেড়া কেটে ঘরে ঢুকে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বুধবার অভিযুক্ত মজনু মিয়া (২৭) কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মজনু মিয়া উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী গৃহবধু নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। স্বামী কিছুদিন আগে খুলনায় রাজমিস্ত্রীর কাজে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। রাত দেড়টার দিকে মজনু মিয়া তাদের বাড়িতে এসে বেড়া কেটে ঘরের ভেতরে ঢুকে ওই গৃহবধুকে ধর্ষণ করেন। খবর পেয়ে পরদিন তার স্বামী বাড়ি এলেও মজনুসহ তার আত্মীয়-স্বজনের চাপে তিনি থানায় যেতে পারেননি। অবশেষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ রাতেই মজনু মিয়াকে আটক করে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। ইতোমধ্যে নির্যাতিতা গৃহবধূর মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। বুধবার মজনু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102