ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলজাজিরার প্রতিবেদন সরাতে ইউটিউব-ফেসবুককে চিঠি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬ বার পঠিত

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার বিতর্কিত প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সরানোর জন্য ইতিমধ্যে ইউটিউব এবং ফেসবুকের কাছে চিঠি দিয়েছে বিটিআরসি।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের নির্দেশের পর এ পদক্ষেপ নেয় সংস্থাটি। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিটিআরসি সংস্থার চেয়ারম্যানকে উদ্ধৃত করে এক বিববৃতিতে জানিয়েছে, বাংলাদেশকে নিয়ে আল জাজিরায় প্রচারিত কনটেন্ট সরানোর বিষয়ে ইতোমধ্যে বিটিআরসি টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। যেহেতু বিজ্ঞ হাইকোর্ট উক্ত কনটেন্ট সরানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন, তদপ্রেক্ষিতে বিটিআরসি কনটেন্ট সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে বলেন, আমরা ফেসবুক ও ইউটিউবের কাছে মেইল পাঠিয়েছি যেন বাংলাদেশকে নিয়ে আল জাজিরার কনটেন্টটি সরিয়ে নেয়। আশা করছি, তারা আদালতের নির্দেশনাকে সম্মান জানাবে।

এর আগে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সকল মাধ্যমে থেকে বিটিআরসিকে প্রতিবেদনটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

এর আগে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে গত ১ ফেব্রুয়ারি আল জাজিরায় প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় সোমবার (৮ ফেব্রুয়ারি) রিট করেন ব্যারিস্টার এনামুল কবির ইমন। রিটে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা এবং ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আল জাজিরায় প্রচারিত বিদ্বেষপূর্ণ, মিথ্যা, মানহানিকর এবং বিভ্রান্তিকর ভিডিও ডকুমেন্টারি প্রতিবেদন ইউটিউব, টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102