ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও ডোপ টেস্ট করা হবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শুধু সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও ডোপ টেস্ট করা হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ মন্ত্রী একাধারে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি।

মোজাম্মেল হক জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টের নীতিমালা তৈরি হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করতে হবে। এটি ব্যাপকভাবে প্রচার করা হবে বলেও জানান তিনি।

মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মাদক যাতে আরও নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ ও নির্দেশনা দিয়েছি। মাদক প্রতিরোধে উপজেলা কমিটিকে সক্রিয় করতে বলা হয়েছে।

বেশকিছু জেলাকে মাদকমুক্ত করার প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার ও দিনাজপুর জেলাকে মাদকমুক্ত করার প্রকল্প নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে কীভাবে এটি বাস্তবায়ন করা হবে তা ঠিক করতে। তারা কার্যপরিধি, কার্যপদ্ধতি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

প্রকল্পের আওতায় মাদকসেবী, বিক্রেতা ও আশ্রয়-প্রশ্রয় দাতাদের চিহ্নিত করা হবে জানিয়ে মোজাম্মেল হক বলেন, ‘চিহ্নিত করার পর তা রোধে ব্যবস্থা নেওয়া হবে। এটাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102