ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহাসমাবেশ সফল করতে বরিশালের পথে ইশরাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

বরিশালের মহাসমাবেশ সফল করতে ঢাকা থেকে রওনা করেছে বিএনপি চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সর্বশেষ ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। এ ধারাবাহিক কর্মসূচির আজ প্রথম সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল জেলা স্কুল মাঠে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় রাজধানীর গোপীবাগ থেকে যাত্রা শুরু করেন।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। বিএনপির মেয়র প্রার্থীদের উপস্থিতিতে সমাবেশের ঘোষণা দেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা সিটি দক্ষিণ করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তাবিথ আউয়াল, চট্টগ্রাম সিটি করপোরেশনের ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মোসাদ্দেক হোসেন বুলবুল।

গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সমাবেশের কথা থাকলেও সেদিন ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ থাকায় চট্টগ্রামের সমাবেশ স্থগিত করা হয়। আজ ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের মধ্যে দিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের ডাকা সমাবেশ শুরু হতে যাচ্ছে। খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ঢাকা দক্ষিণে ৪ মার্চ ও উত্তরে ১৩ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102