ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজেরিয়ায় স্কুলে ঢুকে শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে একদল বন্দুকধারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

মধ্য নাইজেরিয়ায় আচমকাই স্কুলে ঢুকে শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে একদল বন্দুকধারী। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিক্ষার্থীর। অপহরণ করা হয় কয়েকজন শিক্ষককেও।

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে নাইজের রাজ্যের কাগাড়া শহরে একটি সরকারি সায়েন্স কলেজে মিলিটারি পোশাক পড়ে আসা একদল বন্দুকধারী স্কুল থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের অপহরণ করে পাশের জঙ্গলে নিয়ে যায়। এরপরই অপহরণকারীরা ৫০০ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে। বন্দুকধারীরা কোনও বড়সড় অপরাধচক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের অনুমান।
সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় কলেজের এক কর্মী এবং কিছু ছাত্র পালাতে সক্ষম হন। তিনি আরও জানান, স্কুলটিতে প্রায় ১ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে তার সঠিক হিসাব এখনই বলা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারীর নির্দেশে বিমানবাহিনীর সহায়তায় অপহরণ হওয়া ওই শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্ধারের জন্য অভিযানে নামানো হয়েছে সেনাবাহিনীকে। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সবরকম ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় এই ধরনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মুক্তিপণ, ধর্ষণের উদ্দেশ্যে এবং এলাকায় আতঙ্ক তৈরি করতে দুষ্কৃতীরা অপহরণের পন্থা নিচ্ছে এবং তাদের টার্গেট হচ্ছে স্কুলগুলোই। গত বছরে ডিসেম্বরে উত্তর-পশ্চিম কাটসিনা রাজ্যে কয়েকশে’ স্কুল ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে বোকো হারাম জঙ্গি সংগঠন। সরকারি মধ্যস্থতায় অপহরণের ২ মাস পর মুক্তি পায় ছাত্ররা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102