ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আম্পায়ারের সঙ্গে তর্ক করায় নিষিদ্ধ হতে পারেন কোহলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

খেলা চলাকালীন মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্ক করায় এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। চেন্নাই টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আউট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার নীতিন মেননের সঙ্গে তর্কে জড়ান এই ক্রিকেটার। এরপরই কোহলির আচরণ নিয়ে অভিযোগ জানান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও ডেভিড লয়েড।

চার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে অক্ষর প্যাটেলের একটি বল ব্যাকফুটে খেলতে গেলে ডান পায়ে লাগে জো রুটের। কোহলিদের জোরালো আবেদন সত্ত্বেও আউট দেননি আম্পায়ার নীতিন মেনন। রিভিউ নিয়েও কাজ হয়নি। কারণ বল যে জায়গায় রুটের প্যাডে লাগে সেটা পুরোপুরি অফস্টাম্পের লাইনে ছিল না। ফলে আম্পায়ার্স কলে বেঁচে যান ইংল্যান্ড অধিনায়ক।

তবে ফিল্ড আম্পায়ার আউট দিলে নিশ্চিত সাজঘরে ফিরতে হতো জো রুটকে। রিভিউ নিয়েও বাঁচতে পারতেন না। বল অফস্টাম্পের লাইনে নো না থাকলেও স্টাম্পে গিয়ে আঘাত হানত।

তবে আম্পায়ারের সঙ্গে কোহলির তর্ক করা ক্রিকেটের কোড অব কন্ডাক্টের পরিপন্থী। তাই তো ডেভিড লয়েড বলেছেন, আম্পায়ারের সঙ্গে এভাবে তর্ক এবং দর্শকদের উস্কাতে পারে না বিরাট কোহলি। আরও ভালো নিদর্শন দেখানো উচিত ছিল ওর। এটা মোটেই ভালো কাজ হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102