ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিজড়া হত্যা- ছদ্মবেশ ধারণ করে মৌলভীবাজারের হিজরা হত্যা মামলার আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারে আলোচিত ক্লুলেস হিজড়া হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান এর প্রত্যক্ষ দিক নির্দেশনায়, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দেব ও পুলিশ পরিদর্শক জনাব বদিউজ্জামান এর সার্বিক তত্বাবধানে মৌলভীবাজার মডেল থানার এসআই/ এনামুল হক এর নেতৃত্বে এএসআই/ মাহবুবুল আলম সহ একটি টিম এবং এসআই/ শরীফ এর নেতৃত্বে আরও একটি টিম ব্রাহ্মনবাড়িয়া জেলাধীন বিজয়নগর থানা ও সড়াইল থানা এলাকায় মাছ ব্যবসায়ী ও রিক্সাচালক এর ছদ্মবেশ ধারণ করে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ২৯ ঘন্টার বিরামহীন অভিযান পরিচালনা করে সড়াইল থানাধীন প্রত্যন্ত হাওড় বেষ্টিত সাজদাপুর হতে হিজরা মার্ডার ( ক্লুলেস) মামলার আসামী মোঃ আসুক মিয়া(৪৮), পিতা- মৃত রব্বান মিয়া, সাং- মাতাবপুর, থানা ও জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করে মৌলভীবাজার মডেল থানার চৌকিস টিম ।

উল্লেখ্য যে, উক্ত আসামী মামলার ঘটনার পর হতে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন আত্নগোপনে ছিল।
উক্ত আসামীকে গ্রেফতার করনের লক্ষ্যে মৌলভীবাজার মডেল থানা পুলিশের দুটি চৌকস টিম গঠন করে অভিযান পরিচালনা করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ।

এমন চাঞ্চল্যকর (তৃতীয় লিঙ্গের) আলোচিত মার্ডার মামলার আসামীদের কখনো ছাড় দেওয়া হবে না এবং আসামীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।

উল্লেখ্য (২৮ নভেম্বর) শনিবার রাত প্রায় সাড়ে দশটার দিকে মৌলভীবাজার শহরতলির চাদনীঘাট ব্রীজের দক্ষিণ পাশে মূল সড়কের উপর তৃতীয় লিঙ্গের অঞ্জনা নামের একজনের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102