ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলার সময় মাঠেই প্রাণ গেল ক্রিকেটারের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

ভারতের পুণেতে স্থানীয় একটি ম্যাচে বাবু নালওয়াড়ে নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বুধবার খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৭ বছর বয়সি এই ক্রিকেটার মারা যান।

মহারাষ্ট্রের পুণের জুন্নার তেহসিলের যাদবওয়াড়ি গ্রামে স্থানীয়ভাবে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

খেলার সময় বাবু নন-স্ট্রাইক পয়েন্টে দাঁড়িয়েছিলেন। এসময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নারায়ণগাঁও পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, বাবু নালওয়াড়েকে তাড়াতাড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে জানা গেছে, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ইতিমধ্যে খেলা চলাকালীন সেই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ওই ক্রিকেটারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102