ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে ককটেল ও অস্ত্রসহ ৭ ডাকাত সদস্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল পরিমাণ তাজা ককটেল ও আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধিন শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্ততির সময় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৪টি তাজা ককটেল ও তিন রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ বেশকিছু দেশীয় অস্ত্র।

দুপুরে র‌্যাব-১১ ব্যাটালিয়ানের অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল খন্দকার সাইফুল আলম সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। বিশেষ করে স্বর্ণের দোকান তাদের প্রধান টার্গেট। পূব প্রস্তুতি নিয়ে কোন সোনার দোকানে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং অস্ত্র প্রদর্শন করে মানুষের মধ্যে আতংক সৃষ্টি করে। পরে সোনার দোকান থেকে যাবতীয় স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এই চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

র‌্যাব-১১ অধিনায়ক আরও জানান, গোয়েন্দা সূত্রে এই চক্রটি সম্পর্কে তথ্য পেয়ে র‌্যাব গত দুই মাস যাবত তাদের ওপর নজরদারি করে আসছিল। বৃহস্পতিবার ভোরে এই ডাকাত দলটি অস্ত্রসহ প্রস্তুতি নিয়ে লক্ষীপুর জেলা সদরের কলেজ রোড এলাকার একটি সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে বিপুল পরিমান অস্ত্রসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102