ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকার নাইন সামি ও ডেভিড বার্গম্যানসহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাটি আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ দিন ধার্য করেন। মামলার বাদী মশিউর মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।

মামলার অপর আসামিরা হলেন- আলজাজিরার এডিটর জেনারেল মোস্তেফা স্যোউগ, তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান।

এজাহারে বলা হয়, সরকার ও সেনাবাহিনীক হেয় প্রতিপন্ন করতেই, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। যাতে সহযোগিতা করেছেন সামি, সাংবাদিক ডেভিড বার্গম্যান, তাসনিম খলিল ও চ্যানেলটির ডিরেক্টর জেনারেল মোস্তফা স্যোউগ।

আবেদনের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মশিউর মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।’

তিনি আরো বলেন, দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪-এ, ১৪৯, ৩৪ ধারায় মামলার আবেদন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102