ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজস্থানে ১ কোটিতে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

২ বছর পর আবারও আইপিএলে ফিরলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এবার ঠিকানা পরিবর্তন হলো তার। নতুন ঠিকানা রাজস্থান রয়্যালস।

বাংলাদেশি কাটার মাস্টারের ভিত্তিমূল্য ছিল ‌১ কোটি রুপি। এই দামেই তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম আইপিএল খেলেন মুস্তাফিজ। সেবার দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে দলকে শিরোপা জেতান তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায়।

পরের বছরে অবশ্য তাকে খেলার সুযোগ দেয়নি সানরাইজার্স। এক ম্যাচে ব্যর্থ হওয়ার পরই তাকে বসিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পরের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভেড়ায় মুস্তাফিজকে। ৭ ম্যাচ খেলে সেবার ৭টি উইকেট শিকার করেন দ্য ফিজ।

তবে বিসিবি নিষেধাজ্ঞা আরোপ করায় ২০১৯ ও ২০২০ সালে আইপিএল খেলতে যেতে পারেননি মুস্তাফিজ। এবার অনুমতি মেলায় আবারো নিলামে অংশ নেন ফিজ। আর ঠিকানা হলো রাজস্থান রয়্যালসে।

আরেক বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরেছেন পুরনো ডেরায়। এবারের আইপিএলের জন্য আবারো তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩.২ কোটি রুপিতে কেকেআরে যোগ দিচ্ছেন তিনি।

চলমান নিলামে এখন পর্যন্ত সর্বাধিক দামে বিক্রিত হয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে রাজস্থান। আইপিএল ইতিহাসে যেটি রেকর্ড। এর আগে ২০১৫ সালে সর্বাধিক ১৬ কোটি রুপিতে সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংকে কিনেছিল দিল্লী। তাকে ছাড়িয়ে গেলেন মরিস।

দাম বেড়েছে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলেরও। ১৪.২৫ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দিয়েছেন ম্যাক্সওয়েল।

এবারের নিলামে অবিক্রিত রয়ে গেছেন জেসন রয়, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স ক্যারি, স্যাম বিলিংস, এভিন লুইসের মতো তারকারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102