ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার রাতে ওই অটোরিকশা চালককে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত অটোরিকশা চালক মো. সাদেক মিয়া বন্দর ইউনিয়নস্থ তিনগাও এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার ছেলে। সে কলাগাছিয়া ইউনিয়নের চড়ঘারমোরা গ্রামের আবুল বাসার মিয়ার ভাড়াটিয়া ছিল।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার জানান, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা যাত্রীবেশে রিকশাচালক সাদেক মিয়ার রিকশায় চড়ে কলাগাছিয়া বুরুন্দী কুড়িয়াভিটা পৌঁছে। সংযোগ সড়কের নিকটে নির্জনস্থানে চালককে ছুরিকাঘাত করে রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে এলাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। নিহত চালকের বাবা দিল মোহাম্মদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102