ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সিগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ফেসবুক প্রেমের ফাঁদে ফেলে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ৭ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ( ১৮ ফেব্রুয়ারি) ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলামীর হোসাইন।

জানা গেছে, রাজধানীর কেরানীগঞ্জে স্কুলে পড়ুয়া দুই কিশোরীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আদনান ও রিফাত নামে দুই যুবকের। পরে গত ১৬ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে আদনান ও রিফাত ওই দুই কিশোরীকে শিমুলিয়া ঘাটে বেড়াতে নিয়ে আসেন। বেড়ানো শেষে ওই রাতেই পদ্মা সেতুর যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের নির্জন একটি ঘরে নিয়ে তাদের সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে ৭ থেকে ৮ জন যুবক।

এরপর ১৭ ফেব্রুয়ারি নির্যাতিতা দুই কিশোরী তাদের বাসায় গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। তাদের পরিবার ও স্বজনরা বিষয়টি পুলিশকে অবহিত করলে লৌহজং থানা পুলিশের একটি দল অভিযানে নামে। পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি তাদের মধ্যে ৬ জন যুবককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধর্ষক ও সহযোগীদের বিরুদ্ধে লৌহজং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে কিশোরীদের পরিবার। আর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নির্যাতিতা দুই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-অমায়িক (২৩), রনি শেখ (২৪), রবিন (২৬), জীবন শেখ (২৫), আদনান (১৯), কাইফি মীর (২২)। এছাড়া সোহেল নামে অভিযুক্ত এক যুবক পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102