ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালালা ইউসুফজাইকে আবারও হত্যার হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯ বার পঠিত

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার ওপর আগে যে ব্যক্তি হামলা চালিয়েছিলেন, সেই ব্যক্তিই এবার হুমকি দিয়েছেন।

বুধবার টুইটার অ্যাকাউন্ট থেকে মালালাকে হুমকি দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘পরেরবার, আর কোনো ভুল করা হবে না।’

এই ব্যক্তি হলেন পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের (টিটিপি) সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসান। তিনি ২০১২ সালে মালালার ওপর হামলা চালিয়েছিলেন।
মালালাকে হুমকি দেওয়ার ঘটনায় বুধবার এহসানউল্লাহ এহসানের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ।

পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। মালালাকে গুলি করার বিষয়টি স্বীকার করেন এহসান। পরে ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মালালা।

সূত্র: এএনআই

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102