ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে একই পরিবারের ৩ ব্যক্তির ইসলাম গ্রহণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে একই পরিবারের তিন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) তারা চট্টগ্রাম নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। তারা হলেন- পাঁচগাছিয়া গ্রামের নাথ বাড়ির বিনোদ বিহারী নাথের মেয়ে খুকু রানী নাথ, তার ছেলে এসকে রনি দাস ও জনি চন্দ্র দাস।

ইসলাম ধর্ম গ্রহণের পর এসকে রনি দাস (বর্তমান নাম তাজওয়ার ইসলাম সাকিফ) বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থ পাঠ করি। পরে মা ও ভাইয়ের সঙ্গে আলোচনা করে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিই। চট্টগ্রামের নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে আমরা সাক্ষীদের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে দালিলিক কার্যক্রম শেষ করি।’

Daraz

ইসলাম ধর্ম গ্রহণ করার পর জনি দাসের মা খুকু রানী নাথের নাম সালমা ইসলাম সারা, তার নিজের নাম তাজওয়ার ইসলাম সাকিফ ও ভাইয়ের নাম ওয়াহিদুল ইসলাম আয়ান রাখা হয়েছে।

এর আগে চট্টগ্রামের হাটহাজারী এলাকার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের পরিচালক আল্লামা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কাছে উপস্থিত হয়ে পবিত্র কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন তারা।

এ বিষয়ে স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, একই পরিবারের তিন সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি তিনি শুনেছেন। তবে ওই পরিবার দীর্ঘদিন চট্টগ্রামে থাকে বলে এ মুহূর্তে তার কাছে তেমন কোনো আপডেট নেই।

বিডি২৪লাইভ ডট কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102