ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউরোপা লিগে ম্যানইউর ৪-০ গোলে জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ইউরোপা লিগে বড় জয় পেয়েছে ম্যানইউ। স্প্যানিশ দল রিয়াল সোসিয়াদাদকে তারা হারিয়েছে ৪-০ গোলে।

ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং খেলা ম্যানইউ এগিয়ে যেতে পারতো ম্যাচের দ্বিতীয় মিনিটেই। গোলকিপারকে একা পেয়েও রাশফোর্ডের মিস। এমন বেশকিছু সুযোগ হাতছাড়া করার পর, প্রথম গোলটি আসে ২২ মিনিটে। স্কোর শিটে নাম লেখান পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

প্রথমার্ধের পর লিড ডাবল করেন ব্রুনো। শুরুতেই সহজ সুযোগ মিস করা রাশফোর্ডও পান গোলের দেখা। শেষদিকে ড্যানিয়েল জেমসের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

ম্যানইউ জয় পেলেও ইংলিশ লিগের আরেক দল আর্সেনাল, ড্র নিয়ে ফেরে বেনফিকার মাঠ থেকে। প্রথমার্ধে আক্রমনাত্মক খেলেও সুবিধা করতে পারেনি গানাররা। হাফ টাইমের পর উল্টো গোল খেয়ে বসে আর্সেনাল। স্পটকিক থেকে বেনফিকাকে এগিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার পিজ্জি।

তবে ঠিক দুই মিনিট পরই মূল্যবান অ্যাওয়ে গোলটি পায় আর্তেতা বাহিনী। সমতায় ফেরান বুকায়েকো সাকা। এরপর দুদলই বেশকিছু সুযোগ মিস করলে ড্রয়েই শেষ হয় ম্যাচ। ২৫শে ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে নিজেদের মাঠে কিছুটা এগিয়ে থেকেই নামবে আর্সেনাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102