ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সীগঞ্জে নিখোঁজের পরে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

মুন্সীগঞ্জে ৬ দিন নিখোঁজ থাকার পরে বাড়ির পাশের একটি পুকুরে মাটিচাপা অবস্থায় মো. ইনসান শিকদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢালী কা‌ন্দি মোল্লাবা‌ড়ি গ্রামের মৃত র‌ফিজউদ্দিন সিকদারের ছেলে।

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের ঢালী কান্দি মোল্লাবাড়ী গ্রামের একটি পুকুরে মাটিচাপা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এর আগে গত ৬ দিন আগে রাত ৮টার দিকে চা খাওয়ার কথা বলে বাইরে যান তিনি। পরে আর বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে সদর থানা সাধারণ ডায়েরি করেন তার পরিবার।
আজ শুক্রবার স্থানীয়রা নিহতের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মাটিচাপা অবস্থার তার হাতের কিছু অংশ বের হয়ে আছে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, নিহত মো. ইনসান শিকদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যার পরে মাটিচাপা দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102