ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলায় ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

মোংলার ১ নম্বর জেটি এলাকা থেকে ১৫ বোতল বিদেশি মদসহ একটি জালিবোট আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী ও বোট মালিক বেল্লাল ওরফে খোমিনী বেল্লালসহ (৪৫) তার সহযোগীরা। বেল্লাল পৌর শহরের সামছুর রহমান রোড এলাকার বাসিন্দা নোয়াখালীর আজিজ ফোরম্যানের ছেলে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. এম মাজহারুল হক জানান, মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে বিদেশি মদ (হুইচকি) জালিবোটে (নৌযান) পাচার করে এনে বোটটি ১ নম্বর জেটি এলাকায় রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ১ নম্বর জেটিতে থাকা পাচারকারীরা বোটে পাচার করে আনা ৪ কার্টুন মদ তড়িঘড়ি করে নামিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে অভিযানকারীরা পাচারকারীদের বোটে তল্লাশি চালিয়ে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে এবং বোটটি আটক করে। উদ্ধারকৃত মদ ও বোট মোংলা থানা পুলিশে হস্তান্তরের কথা জানানো হয়েছে। এ ঘটনায় মদ বহনকারী জালিবোট ও জালিবোট মালিক এবং পাচারকারী বেল্লাল ওরফে খোমিনি বেল্লালসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

এর আগে, বিভিন্ন সময়ে বেল্লাল চক্রের পাচারকৃত মালামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকও হয়েছে। তারপরও বেল্লাল চক্র মোংলা বন্দরে চোরাচালান কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102