ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিগগিরই পর্যটন ভিসা চালু করছে ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

মহামারী করোনা ভাইরাসের ধাক্কা সামলে খুব শিগগিরই পর্যটন ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ভারতে চালু হয়েছে মেডিকেল ভিসা।

স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, ভারত ইতোমধ্যে মেডিকেল ভিসা ইস্যু শুরু করেছে। শিগগির ই-ট্যুরিস্ট ভিসা চালুর পরিকল্পনা রয়েছে। ভারতে স্বাস্থ্যসেবার সুবিধা দেশটির মেডিকেল ট্যুরিজমকে অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত সবসময় পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় গন্তব্য। বিগত কিছু বছরে মেডিকেল ট্যুরিজমে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত।

করোনার প্রেক্ষাপটে বাংলাদেশিসহ সবার জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে তারা মেডিক্যাল, বিজনেসসহ অন্য সব ক্যাটাগরির ভিসা চালু করেছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর দিকেই তাকিয়ে রয়েছেন। সেই প্রতীক্ষার শিগগির অবসান ঘটবে বলে ইঙ্গিত দিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সূত্র: মিন্ট

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102