ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫ বছরের শিশুকে বটি দিয়ে কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

বগুড়ার ধুনট উপজেলায় তৌহিদ সরকার (৫) নামে এক শিশুকে বঁটি দিয়ে কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ফেব্রুযারি) দুপুরের দিকে ঘরের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তৌহিদ সরকার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসী আব্দুল গফুর সরকারের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবার সূত্র জানায়, আব্দুল গফুর দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছেন। গ্রামের বাড়িতে মা দুলালী বেগমের কাছে থাকত তৌহিদ। শুক্রবার সকালের দিকে বাড়ির লোকজন কাজের উদ্দেশে বাইরে যান। এসময় তৌহিদের মা বাড়ির অদূরে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘটনার সময় তৌহিদ বাড়িতে একাই ছিল। এ অবস্থায় কে বা কারা ঘরের ভেতর ঢুকে তাকে বঁটি দিয়ে জবাই করে হত্যার পর মৃতদেহ মেঝেতে ফেলে রেখে যায়। পরে বাড়িতে ফিরে তৌহিদের মা ঘরের মেঝেতে ছেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছে থানায় খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।’

এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102