ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার ধুনটে তুলার দুটি গোডাউন পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯ বার পঠিত

বগুড়ার ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন ও উপজেলা যুব শ্রমিক লীগের দলীয় কার্যালয় ভস্মীভূত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় ধুনট শহরের তুলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধুনট বাজারের তুলাপট্টি এলাকায় দুপুর ১২টার দিকে তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন পাশের উপজেলা যুব শ্রমিক লীগের দলীয় কার্যালয় ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে দমকল বাহিনী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন ও উপজেলা যুব শ্রমিক লীগের দলীয় কার্যালয় ভস্মীভূত হয়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

বগুড়ার ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ শামীম রেজা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। অগ্নিকান্ডের প্রকৃত কারণ সনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
ধুনট পৌরসভার মেয়র ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এজিএম বাদশাহ বলেন, তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে দমকল বাহিনীকে সহযোগিতা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102