ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০ সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হল ট্রাম্প প্লাজা হোটেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের বিখ্যাত ট্রাম্প প্লাজা হোটেল ও ক্যাসিনিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৭ ফেব্রয়ারি) নিউজার্সির আটলান্ডা সিটির এই ভবন ডিনামাইটের তিন হাজার স্টিক দিয়ে ধ্বংস করে দিতে মাত্র ২০ সেকেন্ড সময় লেগেছে। খবর গার্ডিয়ানের। ১৯৮৪ সালে ক্যাসিনোটি খোলা হয়েছিল। এতে হলিউডের অসংখ্য অভিনেতা, রকস্টার ও ক্রীড়াব্যক্তিত্ব পার্টির আয়োজন করেছিলেন।

ক্যাসিনো ব্যবসায় ধস নামা ও প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পারার কারণেই মূলত এই হোটেল অ্যান্ড ক্যাসিনোটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু দফায় দফায় দেওলিয়াত্ব মামলায় নিউইয়র্কের আবাসন ধনকুবের ট্রাম্প ২০০৯ সালে এটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তখন তিনি এর মালিকানা হারান। তারপরেও কিছু চালু ছিল এটি। ২০১৪ সালে এসে এটি চূড়ান্তভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ক্যাসিনিও। আটলান্টিক শহরে সবচেয়ে খারাপভাবে পরিচালিত হয়েছে এটি। ট্রাম্প যখন প্রেসিডেন্ট পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন, নিজের ব্যবসায়িক প্রজ্ঞার দৃষ্টান্ত হিসেবে প্রায়ই আটলান্টা সিটির কথা উল্লেখ করতে দেখা গেছে তাকে। হোটেল ও ক্যাসিনোটি গুঁড়িয়ে দেওয়ার সময় হাজারো লোক ভবনটির ভেঙে পড়া দেখতে আসে।

পাশাপাশি তারা এই হোটেল নিয়ে নিজেদের স্মৃতিচারণ করেন। ক্যাসিনো ও মনোরম সব হোটেলে সাজানো নিউ জার্সির আটলান্টিক সিটিকে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের লাস ভেগাস হিসেবে অভিহিত করা হতো। আটলান্টিক সিটির অন্যতম আকর্ষণ ছিল ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো। দিন–রাত আলো ঝলমলে থাকা এই হোটেলে সারা বিশ্বের প্রধান প্রধান সেলিব্রিটিদের আগমন ঘটে। মুষ্টিযুদ্ধের তারকা মোহাম্মদ আলী থেকে মাইক টাইসন। অপরাহ্ উইনফ্রে থেকে শুরু করে হলিউডের নামিদামি তারকাদের পদভারে সরগরম থাকত ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো। কয়েক বছর ধরে বন্ধ হয়ে থাকায় এটি অনেকটাই ভঙ্গুর হয়ে উঠেছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102