ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট বাদ দিয়ে আইপিএলে সাকিব! যা বললেন হার্শা ভোগলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

জাতীয় দলের খেলা ছেড়ে ‘আইপিএল প্রেমে’ মত্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে ডাক পাওয়ায় দেশের হয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবেন না তিনি। বিসিবি সাকিবের আবেদন মঞ্জুরও করেছে। দেশকে গুরুত্ব না দিয়ে আইপিএলকে অগ্রাধিকার দেওয়ায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন সাকিব। তীর্যক বিষবাক্যে বিদ্ধ হচ্ছেন এই তারকা অলরাউন্ডার।

এমন পরিস্থিতিতে সাকিবের পাশে দাঁড়িয়েছেন ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। তার মতে, টেস্ট ক্রিকেট থেকে ছুটি নিয়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত অযৌক্তিক নয় সাকিবের। আগামী দুই বছরে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এছাড়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এ বিষয়টিও হার্শার কাছে গুরুত্বপূর্ণ।

এক টুইটবার্তায় ভোগলে বলেন, ‘সাকিবই নন, আরও অনেকেই এখন দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকেও বেছে নিচ্ছেন। সাকিব শ্রীলংকার বিপক্ষে টেস্ট না খেলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলবে। আগামী দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ আছে, তাই আইপিএলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত কঠিন হচ্ছে না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102