ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ আজকের মত স্থগিত করেছে শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

প্রশাসনের আশ্বাসে আজকের মত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২০শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে দাবি না মানায় ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে আবারও রাজপথের কর্মসূচিতে ফেরে শিক্ষার্থীরা। বিকাল ৫টা থেকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। পরে সন্ধ্যায় মশাল মিছিল করে।

শিক্ষার্থীদের অভিযোগ, আল্টিমেটাম শেষ হলেও তাদের ওপর হামলাকারীদের ধরা হয়নি। তাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আবার কর্মসূচিতে ফিরেছেন তারা।

পুলিশ রহস্যজনক কারণে কাউকে আটক করছে না বলেও তাদের অভিযোগ। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহতরা হামলাকারীদের নামের তালিকা প্রদান করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা না করে অজ্ঞাতদের আসামি করে লিখিত অভিযোগ করেছে। দ্রুত হামলাকারীদের আটকের দাবি জানান তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102