ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

রংপুরে ট্রাকাচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন বার আউলিয়ায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রংপুর নগরীর নাজিরদিগর এলাকার বাসিন্দা শিমুল (২৮) ও দর্শনা এলাকার সোহেল রানা (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বন্ধু মোটরসাইকেলযোগে রংপুর থেকে মিঠাপুকুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তারা। এসময় পেছন থেকে আসা একটি পাথরবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক আনছার আলীকে (৫৫) আটক করেছে পুলিশ। আনছার আলী মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ পূর্ব চুহড় গ্রামের আহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102