ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে কৃষককে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে গেল ধানক্ষেতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বিলপাড় এলাকায় মাহবুবার রহমান নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত কৃষক চতরা ইউনিয়নের মাহবুবার রহমান মাটিয়ালপাড়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক মাহবুবার রহমান বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বাড়ির অদূরে একটি দোকানে প্রতিবেশীদের সঙ্গে বসে টেলিভিশনে অনুষ্ঠান দেখেন। এরপর সবাই যার যার বাড়িতে ফিরে গেলেও তিনি আর রাতে ফেরেননি। স্বজনরা রাতভর তার খোঁজ করেও কোনও সন্ধান পাননি। পরে সকালে বাড়ি থেকে আধা-মাইল দূরে বিলপাড় মাঠে বোরো ধান ক্ষেতে মাহবুবের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে তাকে নির্জন এলাকায় নিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত কৃষকের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল কিনা, তা আমরা খতিয়ে দেখছি। খুনিদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102