ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যাপিটল হিলে হামলায় অংশ নেওয়া ৬ পুলিশ বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১ বার পঠিত

ক্যাপিটল হিলের হামলায় অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রের ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। হামলার ভিডিও পর্যবেক্ষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। এ ছাড়াও ২৯ জনের বিষয়ে তদন্ত চলছে।

পুলিশের মুখপাত্র জন স্টোলনিসের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানায়, কোনো পুলিশ সদস্যের ব্যবহার আচরণবিধির বাইরে গিয়ে থাকলে তাকে যথাযথ শাস্তি পেতে হবে বলে নির্দেশনা দিয়েছেন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগানন্দ পিটম্যান।

ফেডারেল প্রসিকিউশন বলছে, চরম রক্ষণশীল শ্বেতাঙ্গ সংগঠন ‘ওথ কিপার্স’ এর নয়জন সদস্যের বিরুদ্ধে অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে। ওহাইও অঙ্গরাজ্যে এই সংগঠনটি শক্ত ঘাঁটি রয়েছে। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় তাদের সাংগঠনিক যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

প্রতিনিধি পরিষদের সদস্য টিম রায়ান বলেন, দাঙ্গায় অংশ নেওয়া ব্যক্তির সঙ্গে ছবি তুলতে দেখা গেছে এক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাকে। আরেকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা ক্যাপ পরে ভবনের চারপাশের লোকজনকে নির্দেশনা দিয়েছেন। কয়েকজন পুলিশ কর্মকর্তার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করতে দাঙ্গার ভিডিও সক্রিয়ভাবে পরীক্ষা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102