ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালাক চেয়ে আদালতে আবেদন কিম কার্দাশিয়ানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

ভেঙেই যাচ্ছে রিয়্যালিটি শো তারকা কিম কার্দাশিয়ান ও র‌্যাপার কেনি ওয়েস্টের সংসার। তালাক চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন কিম। খবর বিবিসি’র।

সাত বছরের বিবাহিত জীবনে এই দম্পতির ঘরে রয়েছে চার সন্তান।

কয়েক মাস ধরে দাম্পত্য জটিলতার গুঞ্জনের পর সেলিব্রিটি নিউজ ওয়েবসাইট টিএমজেড খবরটি প্রকাশ্যে আনেন।
জানা যায়, ৪০ বছর বয়সী কিম সন্তানদের আইনি ও শরীরীভাবে নিজের জিম্মায় রাখতে অনুরোধ করেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ তারকা দম্পতি সারা বিশ্বে খুবই পরিচিত ও নিজ নিজ কাজের ক্ষেত্রে সফল।

২০০৭ সালে নিজের পরিবারের ওপর নির্মিত রিয়্যালিটি শো নিয়ে পরিচিতি পান কিম। তখন থেকেই জনপ্রিয় ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ নামের অনুষ্ঠান। এর সর্বশেষ সিরিজ প্রচার হবে আগামী বছর।

এই দম্পতির প্রথম কন্যা সন্তান নর্থ ২০১৩ সালের জুনে জন্ম নেয়। পরের বছর সান ফ্রান্সিসকোর বেসবল স্টেডিয়াম ভাড়া করে কিমকে বিয়ের প্রস্তাব দেন কেনি। রিয়্যালিটি শো’র ক্যামেরার সামনে আরও উপস্থিত ছিল কিমের পরিবার।

২০১৪ সালের মে মাসে তারা বিয়ে করেন। তাদের দ্বিতীয় সন্তান সেন্ট ওয়েস্টের জন্ম ২০১৫ সালে। পরে কিমের শারীরিক জটিলতার কারণে সারোগেসির মাধ্যমে নেন দুই সন্তান শিকাগো ও সালম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102