ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনায় শিশুকে ধর্ষণচেষ্টার ভিডিও ধারণ, দুই কিশোর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

বরগুনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বরগুনার হেউলীবুনিয়া এলাকা থেকে ওই দুই কিশোরকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার হেউলীবুনিয়া এলাকার সজল (১৩) ও মেহেদী (১৪) নামের দুজন কিশোর একই এলাকায় ১১ বছরের এক মেয়ে শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় একজন সে দৃশ্য মুঠোফোনে ধারণ করে। পরে একপর্যায়ে শিশুটি একজনের হাত কামড়ে দৌড়ে বাড়িতে আসে।

এ ঘটনার পর স্থানীয়রা শনিবার সকালে ওই কিশোরদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোরকে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।

শিশুটির মা বলেন, ঘুঘু পাখির বাসা দেখাতে তার মেয়েকে দুপুরে ওই দুই কিশোর ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাড়িতে এসে তার মেয়ে ধর্ষণচেষ্টার বিষয়টি তাকে জানায়।

বরগুনা সদর সার্কেলের এসপি মেহেদি হাসান ধর্ষণ চেষ্টার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102