ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে সাংবাদিককে কুপিয়ে আহত, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় রংপুরের হারাগাছে মিজানুর রহমান নামে এক সাংবাদিককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইয়াছিন ও আনিস নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে হারাগাছ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করেন। রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেছেন। আহত সাংবাদিক মিজানুর রহমান কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কাউনিয়া উপজেলা প্রতিনিধি।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে স্থানীয় বখাটে হবু মিয়ার ছেলে পারভেজ হাসান সাংবাদিক মিজানুর রহমানের ভাতিজিকে প্রেমের কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এ অবস্থায় মিজানুর রহমান পারভেজের পরিবারকে বিষয়টি জানিয়ে তার ভাতিজিকে উত্যক্ত করতে নিষেধ করেন। এরপরেও গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি পারভেজ মিজানুর রহমানের ভাতিজির মায়ের মোবাইলে বিভিন্ন রকম ক্ষুদেবার্তা পাঠায়। আবারও বিষয়টি তার পরিবারকে জানালে পারভেজ ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি মিজানুরের আরেক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে লাইটিং ছিড়ে ফেলে। এরই জের ধরে শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হারাগাছের গফুরটারি এলাকায় পারভেজ তার দলবলকে সাথে নিয়ে মিজানুরের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এতে তার হাত ও হাতের আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মিজানুর বাদি হয়ে হারাগাছ থানায় ১১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে সাংবাদিক মিজানুর রহমান বলেন, আমার ভাতিজিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আমার উপর হামলা করেছে। আমি সন্ত্রাসীদের শাস্তি কামনা করছি।
মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102