ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনার ফুলতলায় বাস ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

খুলনার ফুলতলা উপজেলায় বাস ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবু সালেহ হোসেন (৩৭) যশোর সদরের চাউলিয়া গ্রামের আবুল হোসেন মিস্ত্রির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. মাহাতাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, খুলনা থেকে যশোরগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে খুলনাগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

dhakapost
সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকের আসনে ছিল চালকের লাশ।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102