ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারি স্কুলে শিক্ষক সংকটের সমাধান হবে শিগগিরই: মাউশি মহাপরিচালক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে শিগগিরই সমাধান করা হবে বলে জানিয়েছেন মাউশি মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় করোনা পরবর্তী চালুকরণ বিষয়ে মতবিনিময় ও পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে জানিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ইতোমধ্যে দেশে দুই হাজার একশো পঞ্চাশ জনের মতো শিক্ষক নিয়োগ হয়েছে। এদের প্রদায়নের অপেক্ষায়। এটি সম্পন্ন হলে দেশের কোনো সরকারি স্কুলে কোন পদ খালি থাকবে না।

তিনি বলেন, সামান্য কিছু সময়ের মধ্যেই এটি সম্পন্ন হয়ে যাবে।

মহাপরিচালক বলেন, স্কুল খুলে দিলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিয়য়ে প্রস্তুতি আছে কিনা সেটি মূলত দেখার জন্যই সারাদেশের স্কুলগুলোতে এ সফর করা হচ্ছে। তবে কবে এ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তা নিশ্চিত নয় বলে তিনি জানান।

মাউশির মহাপরিচালক আরো বলেন, করোনার আগে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনভাতা একটু দেরিতে দেয়া হতো। কিন্তু করোনাকালীন সরকারি শিক্ষকসহ এমনকি নতুন এমপিওভুক্ত শিক্ষক সবাইকে মাসের প্রথম তারিখেই বেতনভাতা দেয়া হচ্ছে।

এ বিষয়ে তিনি বলেন, শিক্ষকদের ক্ষেত্রে সরকার খুবই সচেতন।

মাউশির মহাপরিচালক মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, মাউশির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক এ কেউ এম শফিউল আজম, সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মো. নূরে আলম, মাউশির সিলেট অঞ্জলের উপ-পরিচালক জাহাঙ্গির কবির আহমেদ, জেলা শিক্ষা অফিসার মো. বজলুর রহমান।

পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা শিক্ষা পরিবারের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষকরা বক্তব্য রাখেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102