ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

রোববার (২১ ফেব্রুয়ারি) ভোরে কলেজ গেট এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শী এবং ফায়ার সভির্সের উদ্ধার কর্মীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে বগুড়াগামী এস আর পরিবহনের সাথে রংপুর থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের ড্রাইভার-হেলপারসহ ছয়জন নিহত হয়।

পরে স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।

হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকের গতি বেশি থাকায় এবং রাস্তায় চার লেনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর প্রায় দু’ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। পরে সকাল আটটা থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102