ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে জেএন্ডএস ভবন সম্মুখে ককটেল হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুর জেলা শহরের পৌরসভার ঢাকলহাটী মহল্লার বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন (করবাহাদুর পরিবার) এর জেএন্ডএস বাস ভবনে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ককটেল হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২০ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকলহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব আব্দুল হালিম তারা মন্ডলের সভাপতিত্বে ঢাকলহাটী, দিঘারপাড়, শীতলপুর ও শেখহাটি এলাকাবাসীর আয়োজনে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন মহল্লা থেকে স্লোগান করে খন্ড খন্ড মিছিল সহ ওই সব এলাকার মানুষ সমাবেশে অংশগ্রহণ করে।

সমাবেশে বক্তারা বলেন শেরপুর জেলা শহরের ঢাকলহাটী মহল্লার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা আলহাজ্ব জয়নাল আবেদীন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। তিনি সদ্য সমাপ্ত পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের পক্ষে জয়নাল আবেদীন কাজ করেছে এবং এটা দোষের কিছু নয়, তিনি শেখ হাসিনার নৌকার জন্য ভোট চেয়েছেন। একটি কুচক্রী মহল প্রতিহিংসা চরিতার্থ করতেই তার বাস ভবনের সম্মুখে এমন বর্বর ককটেল হামলা চালিয়েছে। ভবিষ্যতে আর কেউ এমন উসকানিমূলক ঘটনা ঘটালে ঢাকলহাটী, দিঘারপাড়, শীতলপুর ও শেখহাটি মহল্লার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দাঁত ভাঙ্গা জবাব দিবে। কেউ যদি ভেবে থাকে জয়নাল হাজী একা তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। এছাড়াও বক্তারা আরো বলেন, এঘটনায় প্রশাসন এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষর প্রতি দৃষ্টি কামনা করে বলেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। ওই ঘটনায় এলাকাবাসীদের সাথে নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেয়ার ঘোষণা দেয়া হয়।
মো. সাইফুল ইসলাম রনি সঞ্চালনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদী, ৩নং ওয়ার্ড নব-নির্বাচিত কাউন্সিলর রহমতুল্লাহ, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আব্দুল আলিম হক, শহর আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান হুমায়ুন কবির, শহর আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছামিউল হক, শহর আওয়ামী লীগের উপদেষ্টা সোলায়মান, আওয়ামী লীগ নেতা মুক্কাস আলী মন্ডল, কামরুজ্জামান কামাল, রফিকুল আলম, গোলাম মোস্তফা, সেলিম মিয়া, বিল্লাল সরকার, মোহাম্মদ আলী প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আলহাজ্ব হোসেন আলী মোল্লা, আলহাজ্ব ইসমাইল হোসেন মন্ডল, জেএন্ডএস গ্রুপের পরিচালক সাইফুল নাহী জিন্নুর সাকী, মসজিদে নূর এর ইমাম মাওলানা আবু তালেব, ঢাকলহাটী, দিঘারপাড়, শীতলপুর ও শেখহাটি মহল্লার আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ দুই সহস্রাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102