ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিক্ষোভে সমর্থন করায় মিয়ানমারের খ্যাতিমান অভিনেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত
People protest against the military coup, in Mandalay, Myanmar, February 20, 2021. REUTERS/Stringer NO RESALES. NO ARCHIVES. TPX IMAGES OF THE DAY

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সমর্থনের জেরে দেশটির এক খ্যাতিমান অভিনেতা লু মিনকে গ্রেফতার করেছে নিরাপত্তা সদস্যরা। তাকে গত কয়েক দিন ধরে সন্ধান চালিয়ে গ্রেফতার করেছে বলে বার্তা সংস্থা রয়র্টাসকে নিশ্চিত করেছেন তার স্ত্রী।

সরকারবিরোধী বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে দেশটির ছয় জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জান্তা সরকার। এর মধ্যে তালিকায় থাকা অভিনেতা লু মিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগে দুই বছর কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

তার স্ত্রী খিন সাবাই উ নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ইয়াঙ্গনের তাদের বাড়িতে পুলিশ এসে তার স্বামীকে ধরে নিয়ে গেছে। তিনি বলেন, তারা শক্তি প্রয়োগ করে দরজা খুলে তাকে ধরে নিয়ে যায়, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা আমাকে জানায়নি।’

রয়টার্স জানিয়েছে, মন্তব্যের জন্য তারা বারবার সামরিক মুখপাত্র জ মিন তুনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

সামরিক শাসনের অবসান এবং কারাবন্দি নির্বাচিত নেত্রী অং সান সু চি ও অন্যদের মুক্তির দাবিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে মিয়ানমারের শহর ও নগরগুলোতে বিক্ষোভ চলছে। অন্যদিনের তুলনায় শনিবারের আন্দোলনে ছিল সহিংস। মান্দলা শহরে নিরাপত্তা সদস্যরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে এতে দুজন প্রাণ হারান। এ ঘটনায় জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ ও সিঙ্গাপুরসহ অনেক দেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102