ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারো পুত্রসন্তানের মা হলেন কারিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৮ বার পঠিত

নতুন অতিথি এসেছে এলো সাইফ-কারিনার ঘরে। আবারো পুত্রসন্তানের মা হয়েছেন কারিনা কাপুর। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এর আগে গত বছর আগস্টে দ্বিতীয় সন্তান আগমনের খবরটি নিজেই জানিয়েছিলেন সাইফ আলি খান। ২০১৬ সালে প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন কারিনা। তার নাম তৈমুর আলি খান। তৈমুর সম্প্রতি চার বছরে পা দিয়েছে। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে ছোট্ট নবাব।

২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। দ্বিতীয় সন্তান জন্মের আগে নতুন বাড়িতে উঠেছিলেন সাইফ-কারিনা। সে বাড়িতে লাইব্রেরি, সুইমিং পুল এবং শিশুদের জন্য বিশেষ একটি নার্সারি তৈরি করা হয়েছে।

এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই সিনেমার চিত্রায়ণে অংশ নিয়েছিলেন কারিনা। আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর সাইফ আলি খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভূত পুলিশ’, ‘বান্টি অউর বাবলি টু’, ‘আদিপুরুষ’ এবং হৃতিক রোশনের সঙ্গে তামিল সিনেমা ‘বিক্রম বেধা’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102