ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবাসিক হল খোলার দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। তারা এখন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবাহানের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।

এর আগে সকাল সাড়ে এগারোটায় লাইব্রেরির সামনে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে মিছিল বের করে তারা প্যারিস রোড হয়ে উপাচার্য বাসভবনের সামনে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানেই অবস্থান করছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দেশের সবকিছু স্বাভাবিক থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আবাসিক হলগুলো বন্ধ রেখেছেন। বিশ্ববিদ্যালয় উপাচার্যকে তারা একাধিকবার হল খেলার বিষয়ে অনুরোধ করলেও এবং স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। চলতি মাসেই আবাসিক হলগুলো খোলার ঘোষণা না দিলে আজকের এই আন্দোলন থেকেই তারা কঠোর কর্মসূচিতে যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, শিক্ষার্থীরা বাড়িতে ও মেসে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছে। বাইরে থাকে তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। তাই তারা তাদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102