ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোরহান হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে জেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। মুজাক্কিরের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেন তারা। নইলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া হয়।

পড়াশুনার পাশাপাশি দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারে দুই বছর ধরে সাংবাদিকতা করতেন বোরহান উদ্দিন মুজাক্কির। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, প্রাণ গেল তার। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বজনরা। শাস্তি চাইলেন হত্যাকারীদের।

গত শুক্রবার বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলার চাপরাশির হাটে বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন মুজাক্কির। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি।

স্বজনরা জানান, যারা এ হত্যাকাণ্ডে জড়িত ছিলো। তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।

এদিকে, মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেন। দাবি জানান, প্রকৃত খুনিরা যাতে ছাড় না পায়।

গণমাধ্যমকর্মীরা জানান, আমরা যারা এই পেসার সঙ্গে জড়িত তাদের কোন নিরাপত্তা নেই। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নিহত মুজাক্কির নোয়াখালী সরকারি কলেজে দর্শন বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। বাবা-মায়ের ৭ সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102