ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমার সেনাবাহিনীর মূল পেজ বন্ধ করে দিয়েছে ফেইসবুক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত
facebook

মিয়ানমারে বিক্ষোভ-সহিংসতার প্ররোচনা দেয়ার অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর ভেরিফাইড পেইজ বন্ধ করে দিয়েছে ফেইসবুক।

সহিংসতা ও উস্কানির নীতিমালা ভঙ্গ করায় মিয়ানমার সেনাবাহিনীর ভেরিফায়েড পেজটি বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। রবিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়ছে।

মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দু’জন নিহত হওয়ার পর পেজটি বন্ধ করে দেয় ফেইসবুক। গতকাল শনিবার অভ্যুত্থান বিরোধী মিছিলে গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনী। এতে দু’জন নিহত হয় এবং আহত হয় অন্তত ২০ জন।

এদিকে, বিক্ষোভে অংশ নেয়ায় দেশটির খ্যাতিমান অভিনেতা লু মিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে নিয়ে মোট পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জান্তা সরকার। লু মিনের স্ত্রী খিন সাবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, বাড়িতে পুলিশ এসে তার স্বামীকে তুলে নিয়ে গেছে। তবে, তাকে কোথায় নেয়া হয়েছে তা জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

মিয়ানমারে চলমান গণআন্দোলনে সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102