ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে অটোরিকশা চালকদের মারধরে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

সিলেট নগরীর বন্দরবাজারে সিএনজি অটোরিকশা চালকদের বেধড়ক মারপিটে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন এক ব্যাংক কর্মকর্তা। এ ঘটনায় রবিবার সিলেট কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা হয়েছে।

নিহত মওদুদ আহমেদ (৩৫) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার টেংগুরিপাড়া গ্রামের মো. আবদুল ওয়াহেদের ছেলে। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার অগ্রণী ব্যাংক, হরিপুর গ্যাস ফিল্ড শাখায় কর্মরত ছিলেন। সিলেট নগরীর রাজারগলিতে তিনি ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, জৈন্তাপুরের হরিপুর থেকে একটি সিএনজি অটোরিকশায় (নম্বর- সিলেট-থ-১২-৪২৭১) করে গত শনিবার রাত পৌণে ৮টার দিকে নগরীর বন্দরবাজার কালেক্টরেট মসজিদের সামনে আসেন ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ। এসময় ভাড়া নিয়ে চালক নোমান হাছনুরের সাথে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে নোমানের সাথে আরো কয়েকজন অটোরিকশা চালক মিলে মওদুদকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত মওদুদের বড়ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে রবিবার সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজি অটোরিকশা চালক নোমান হাছনুরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102