ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বেওলা সিকদার পাড়ার মো. লোকমানের স্ত্রী রিনা আকতার (২২) ও রামুর পূর্ব জোয়ারিয়ানালা এলাকার আলতাফ আহমদের মেয়ে সেনোয়ারা বেগম (১৯)।

দোহাজারী হাইওয়ে থানার পরিদর্শক আব্দুর রউফ জানান, চুনতি ফরেস্ট অফিস এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসটির দুই যাত্রী নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, গাড়ি দুটি হেফাজতে নিয়েছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102