ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারি হাসপাতালের অকেজো যন্ত্রপাতি সচল চেয়ে রিট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

সঠিক রোগ নির্ণয়ের জন্য সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি সরবরাহ করা এবং অকেজো সকল যন্ত্রপাতি মেরামত করে সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জে আর খান রবিন সোমবার হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট আবেদন করেন। রিট আবেদনে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর বিবাদীদের প্রতি আইনি নোটিশ দেন অ্যাডভোকেট জে আর খান রবিন ও শাম্মী আক্তার। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু এবিষযে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদন করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট জে আর খাঁন রবিন।

রিট আবেদনে বলা হয়, সংবিধান অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার, যা নিশ্চিত করার দায়িত্ব একমাত্র রাষ্ট্রের। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, সঠিক রোগ নির্ণয়ের জন্য বাংলাদেশের অধিকাংশ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি নেই। কোথাও কোথাও যন্ত্রপাতি থাকলেও তার অধিকাংশই অকেজো। এগুলো মেরামত করে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অর্থ বরাদ্দ হলেও তা যথাযথ কাজে ব্যবহৃত হয়না। এতে একদিকে দেশের সাধারন মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সরকারও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102