ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সু চির মুক্তির পক্ষে জোরালো অবস্থানে ব্রিটেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চিকে মুক্তি দেয়ার পক্ষে অবস্থান জানাবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলে দেওয়া ভাষণে এ কথা জানাবেন তিনি।

এ ছাড়া জাতিসংঘে দেওয়া ভাষণে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান প্রদর্শন করে মিয়ানমার সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ারও আহ্বান জানাবেন ডমিনিক রাব। বিবিসি জানায়, মান্দালয় শহরে শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহতের ঘটনাও জাতিসংঘে তুলে ধরবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ গ্রহণযোগ্য নয়।

বিবিসি জানিয়েছে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তব্যে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলবেন, রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলোর জন্য দেশটির বর্তমান সংকট আরও ঝুঁকি তৈরি করছে। মিয়ানমার পরিস্থিতি ছাড়াও চীন ও রাশিয়া ইস্যুতেও কথা বলবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102