ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আনছারুল হক মিলন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পাটগ্রামে ব্যাংক থেকে নিজ বাড়ি কালীগঞ্জ উপজেলার ফেরার পথে নিহত হন। সোমবার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার মেসের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যাংক কর্মকর্তা পাটগ্রামে একটি ব্যাংকের ফাস্টট্রাক্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এলাকাবাসী জানায়, সোমবার বিকেল ৪টার দিকে মোটরসাইকেলযোগে পাটগ্রাম থেকে কালীগঞ্জে তার নিজ বাড়িতে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থল হতে ঘাতক ট্রাকটিকে আটক করেছে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর মাসুম খান বলেন, নিহতের মরদেহ, মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102