ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবজাতককে হাসপাতালে রেখে বাবা-মা উধাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

জয়পুরহাটে নবজাতক ছেলে সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে শিশুটির বাবা-মা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়েছে।

সোমবার ভোর রাতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে শিশুটি মারা গেলেও এখনো কেউ শিশুটির মরদেহ নিতে না আসায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আরএমও ডা. খন্দকার মিজানুর রহমান জানান, রবিবার রাত পৌনে ৮টার দিকে বাবু নামে চারদিন বয়সী এক অসুস্থ নবজাতক ছেলে শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটিকে ভর্তির সময় এক দম্পতি নিজেদের শিশুটির মা ও বাবা বলে পরিচয় দেয়। তাদের ঠিকানা জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে বলে জানান। শিশুটির বাবার নাম সাগর হোসেন পরিচয় দিয়ে রোগী ভর্তি রেজিস্ট্রার খাতায় নাম লেখান।
পরে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে রাতের কোনো এক সময় মা-বাবার পরিচয় দানকারী ওই দম্পতি শিশুটিকে রেখে পালিয়ে যান। ঠিক কী কারণে শিশুটিকে তার মা-বাবা হাসপাতালে রেখে চলে গেলেন, তা নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় সোমবার সকালে চিকিৎসাধীন ওই শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের নজরে এলে তারা শিশুটির বাবা-মাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে রোগী ভর্তির রেজিস্ট্রারে দেওয়া ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে জানা যায় ঠিকানাটি ভুয়া। এ ব্যাপারে বিষয়টি জয়পুরহাট থানা-পুলিশকে জানানো হয়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে তার বাবা-মাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তারপরও পাওয়া না গেলে সরকারিভাবে শিশুটির মরদেহ দাফন করার ব্যবস্থা করা হবে বলেও জানান আরএমও ডা. খন্দকার মিজানুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, শিশুটির বাবা-মাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102