ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

বিয়ের দাওয়া খেয়ে বাড়ি ফেরা হলো না নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সৌমিক আকঞ্জি (২৩) নামে এক যুবকের। রবিবার বিকালে উপজেলার গাভীনা গ্রামে কামরুল ইসলামের বাড়িতে দাওয়াত খাওয়ার পর বাড়ি ফেরার সময় রাস্তায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সৌমিক দুর্গাপুর পৌরশহরের দক্ষিণভবানিপুর এলাকার অ্যাডভোকেট শাহনাজ আকঞ্জির ছেলে। তিনি উচ্চ মাধ্যমিক স্থরের শিক্ষার্থী ছিলেন। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার বিকেলে মাকে সঙ্গে নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে গাভীনা গ্রামে যান সৌমিক। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় তিনি হঠাৎ বমি করতে শুরু করেন। একপর্যায়ে বেশি অসুস্থ হয়ে গেলে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102