ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ৯৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ টাকা।

এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকলও জব্দ করা হয়েছে। গ্রেফতাকৃতরা হলো নোয়াখালী জেলার সেনবাগ থানার দীঘিরপাড়া ইউনিয়নের কেশারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৩০) ও পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মো. আফসারের ছেলে মো. নিজাম উদ্দিন।

সোমবার রাতে উপজেলার সরকারহাট কাঁচাবাজারের বিসমিল্লাহ ভাতঘর অ্যান্ড বিরিয়ানী হাউসের সামনে থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। দীর্ঘ দিন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কাছে তা বিক্রি করে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102